খেলা শহর

ঝালদায় তপন-পূর্ণিমা স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন সিল্লি স্পোর্টস অ্যাকাডেমি

ঝালদা পুরসভার প্রাক্তন কাউন্সিলর প্রয়াত তপন কান্দু ও তাঁর স্ত্রী প্রয়াত পূর্ণিমা কান্দুর স্মৃতিতে আয়োজিত তিন দিনের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সিল্লি স্পোর্টস অ্যাকাডেমি। শিবম ইলেভেন ব্ল্যাক টাইগারকে ৩-০ গোলে হারিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নেয় তারা।
ঝালদায় তপন-পূর্ণিমা স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন সিল্লি স্পোর্টস অ্যাকাডেমি

 

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

ঝালদা পুরসভার প্রাক্তন কাউন্সিলর প্রয়াত তপন কান্দু ও তাঁর স্ত্রী প্রয়াত পূর্ণিমা কান্দুর স্মৃতিতে আয়োজিত তিন দিনের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সিল্লি স্পোর্টস অ্যাকাডেমি।
রবিবার দর্শক ঠাসা ঝালদা হাইস্কুল ময়দানে ফাইনালে শিবম ইলেভেন ব্ল্যাক টাইগারকে ৩-০ গোলে হারিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নেয় তারা। প্রয়াত নেতা নেত্রীর পুত্র দেব কান্দুর উদ্যোগে এবং আনন্দবাজার ফুটবল ক্লাবের পরিচালনায় ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ দিন জয়ী দলের হাতে ৫০ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেন সমাজসেবী তথা বিজেপির রাজ্য কমিটির সদস্য গৌতম রায়, ঝালদা পুরসভার পুরপ্রধান বিজয় কান্দু-সহ অন্যান্য ক্রীড়াপ্রেমীরা। এ দিনের অন্যতম আকর্ষণ ছিলেন ইস্টবেঙ্গলের খেলোয়াড় বিবেক সিং। তিনি রাঁচি শিবম ইলেভেন ব্ল্যাক টাইগার দলের হয়ে মাঠে নামেন। আগামী দিনে এই মাঠকে মিনি স্টেডিয়ামে পরিণত করার জন্য সব রকম চেষ্টা করা হবে জানান বিজেপির রাজ্য কমিটির সদস্য গৌতম রায়। দেব কান্দু জানান, "মা-বাবার স্মৃতিকে ধরে রাখতেই এই উদ্যোগ।"