নিজস্ব প্রতিনিধি, আড়শা :
আবারও চোলাই মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালাল পুলিশ। শুক্রবার আবগারি দফতরের বলরামপুর সার্কেল ও আড়শা থানার পুলিশের উদ্যোগে আড়শা থানার উপরজাড়ি, উপরগুগুই, বাগানডি, রামুডি, বহালপাড়, জারি মোড় , ঘাটবন সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, অভিযানে রামুডি ও ঘাটবন এই দুই এলাকা থেকে মোট ১০০ লিটার বেআইনি চোলাই মদ এবং প্রায় ১৬০০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও মদ তৈরির কাজে ব্যবহৃত ১৪টি ছোট ও বড়ো হাড়ি, ৬০ টি হলুদ প্লাষ্টিকের জার বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া মদ তৈরির উপাদান ও অন্যান্য সামগ্রী ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি সিরকাবাদ,হেঁসলা,পুয়াড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৫০ লিটার বেআইনি চোলাই মদ ও ৪০০ লিটার মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয়।