সাধারণ খবর ব্লক

আড়শায় পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে পুলিশের পদযাত্রা ও সচেতনতা প্রচার

সোমবার আড়শা থানার পক্ষ থেকে পুলিশ আধিকারিকেরা ব্যানার সহযোগে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে একটি পদযাত্রা আড়শা বাজার পরিক্রমা করেন । পথ চলতি মানুষদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হয়। গাড়ি চালানো ও রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার না করা , ট্রাফিক আইন মেনে চলা সহ বিভিন্ন বিষয়ে চলে প্রচার।
আড়শায় পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে পুলিশের পদযাত্রা ও সচেতনতা প্রচার

নিজস্ব প্রতিনিধি, আড়শা:


পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বিশেষ পদযাত্রা ও পথ সভার আয়োজন করল আড়শা থানার পুলিশ। সোমবার আড়শা থানার পক্ষ থেকে পুলিশ আধিকারিকেরা ব্যানার সহযোগে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে একটি পদযাত্রা আড়শা বাজার পরিক্রমা করেন । পথ চলতি মানুষদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হয়। গাড়ি চালানো ও রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার না করা , ট্রাফিক আইন মেনে চলা সহ বিভিন্ন বিষয়ে চলে প্রচার।  জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে,৩ রা থেকে ৯ ই আগস্ট পর্যন্ত  পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন চলবে।