ক্রাইম ব্লক

বচসা থেকে খু*ন, প্রতিবেশীর যাবজ্জীবন সাজা

সামান্য বচসার সূত্র ধরে গ্রামের বাসিন্দা গোরাচাঁদ মাঝিকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসা হয়। গ্রামের অদূরে একটি মন্দিরের সামনে তার ওপর চড়াও হয় বিন্দেশ্বর। শরীরের বিভিন্ন অংশে এমনকি মাথাতেও কুড়ুল দিয়ে কোপানো হয় গোরাচাঁদকে।
বচসা থেকে খু*ন, প্রতিবেশীর যাবজ্জীবন সাজা

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


সামান্য বচসা থেকে খুন। তিন বছর আগের এমন এক খুনের মামলায় রায় দিল পুরুলিয়া জেলা আদালত। সোমবার পুরুলিয়া জেলা আদালতের বিচারক সন্দীপ চৌধুরী অভিযুক্ত বিন্দেশ্বর মাঝি-কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডেও দণ্ডিত করা হয়েছে তাকে। 
মামলার সরকারি আইনজীবী বিশ্বরূপ পট্টনায়ক জানান, "খুনের ঘটনাটি ঘটে ২০২৩ সালের ২৬ শে মে। পুরুলিয়ার টামনা থানায় এলাকার মাতকুমডি গ্রামে সামান্য বচসার সূত্র ধরে গ্রামের বাসিন্দা গোরাচাঁদ মাঝিকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসা হয়। গ্রামের অদূরে একটি মন্দিরের সামনে তার ওপর চড়াও হয় বিন্দেশ্বর। শরীরের বিভিন্ন অংশে এমনকি মাথাতেও কুড়ুল দিয়ে কোপানো হয় গোরাচাঁদকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে পুরুলিয়া মেডিকেল কলেজ ওৎ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের স্ত্রীর দায়ের করা অভিযোগে শুরু হয় মামলা। ইনভেস্টিগেটিং অফিসার বিষ্ণুপদ পাত্র পরদিনই অভিযুক্তকে গ্রেফতার করেন। মার্ডার ওয়েপন কুড়ুল উদ্ধার হয়। ৭৮ দিনের মাথায় পেশ হয় চার্জশিট।

এই রায়ে প্রায় ৩ বছর ধরে বিচার প্রত্যাশী পরিবার ন্যায়বিচার পেল বলে মনে করছেন আইনজীবীরা।