অন্যান্য

ধেয়ে আসছে নিম্নচাপ, পুরুলিয়ায় কমলা সতর্কতা

১২ আগস্ট পুরুলিয়া জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ৬.৬১ মিলিমিটার। জেলার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সাঁতুড়িতে, ১৫.৪ মিমি। বাঘমুন্ডি ও নিতুড়িয়ায় ১৪ মিমি করে, পাড়ায় ১১.৮ মিমি এবং কাশিপুরে ৯.৮ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে।
ধেয়ে আসছে নিম্নচাপ, পুরুলিয়ায় কমলা সতর্কতা

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ধেয়ে আসছে নিম্নচাপ, পুরুলিয়ায় কমলা সতর্কতা। নিম্নচাপ ছাড়া বর্ষণে গতি নেই। কৃষি দফতরের হিসেব অনুযায়ী, ১২ আগস্ট পুরুলিয়া জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ৬.৬১ মিলিমিটার। জেলার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সাঁতুড়িতে, ১৫.৪ মিমি। বাঘমুন্ডি ও নিতুড়িয়ায় ১৪ মিমি করে, পাড়ায় ১১.৮ মিমি এবং কাশিপুরে ৯.৮ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে।

এছাড়া হাতোয়াড়ায় ৬.৬, হুড়ায় ৫.৭, বলরামপুরে ৪.১, জয়পুরে ৩.২ এবং পুঞ্চায় ১.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঝালদা, মানবাজার ও বরাবাজারে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি।

এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৩ ডিগ্রি। বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা কমেনি। ফলে বৃষ্টির পরেও বাতাসে আর্দ্রতা থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় ছিল।