নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
পৃথক দুটি ঘটনায় মাঠে ধান লাগানোর সময় বজ্রপাতে জখম দুই মহিলা। শনিবার বিকেলে বরাবাজার থানার গুড়াডাং এবং বাগানডি গ্রামের ঘটনা। পুলিশ জানায়, জখমদের নাম সরস্বতী পরামানিক ও পার্বতী মহান্তি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন তারা যখন মাঠে কাজ করছিলেন তখন ঝমঝম বৃষ্টি নামে। সাথে শুরু হয় বজ্রপাত। তখনই দু'জন জখম হন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে বরাবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক।