স্বাস্থ্য ব্লক

যোগা দিবসের প্রস্তুতিতে চমকে দিলো কুশি হাইস্কুলের পড়ুয়ারা

এদিনের এই স্বাস্থ্য সচেতনতামূলক উদ্যোগে পড়ুয়াদের উৎসাহিত করতে মাঠে নেমেছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী শঙ্কর মাহাতো। স্কুল চত্বরে সকাল থেকেই ছিল উৎসবের মেজাজ। একের পর এক কঠিন আসন অনায়াসে করে দেখাল কুশি হাই স্কুলের খুদে ছাত্রছাত্রীরা।
যোগা দিবসের প্রস্তুতিতে চমকে দিলো কুশি হাইস্কুলের পড়ুয়ারা

 


নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

আজকের মোবাইল আর অনলাইনের যুগে যখন শৈশব ক্রমশ চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে পড়ছে, ঠিক তখনই উল্টো ছবি দেখা গেল পুরুলিয়ার ঝালদার কুশি হাই স্কুলে। আন্তর্জাতিক যোগ দিবসের ঠিক আগের মুহূর্তে, স্কুলের পড়ুয়াদের মধ্যে এক অনন্য উদ্দীপনা তৈরি হলো যোগাভ্যাসকে কেন্দ্র করে। প্রথাগত পড়াশোনার পাশাপাশি শরীর ও মনকে সুস্থ রাখার এই বিশেষ পাঠে শামিল হলো বিদ্যালয়ের শয়ে শয়ে পড়ুয়া।


এদিনের এই স্বাস্থ্য সচেতনতামূলক উদ্যোগে পড়ুয়াদের উৎসাহিত করতে মাঠে নেমেছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী শঙ্কর মাহাতো। 
স্কুল চত্বরে সকাল থেকেই ছিল উৎসবের মেজাজ। একের পর এক কঠিন আসন অনায়াসে করে দেখাল কুশি হাই স্কুলের খুদে ছাত্রছাত্রীরা।