পর্যটন ব্লক

কুমারি কানন নতুন রূপ পাবে , পরিদর্শনের পর আশ্বাস মন্ত্রীর

অস্থায়ী দিনমজুররা মজুরি সহ তাদের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীকে জানান। তাদের সামনেই মন্ত্রী আশ্বাস দেন ,তাদের মজুরি এবার ফি দিন১৮০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করে দেওয়া হবে। মন্ত্রী জানান, "কুমারী কাননকে আমরা ঢেলে সাজাবো। এজন্য পর্ষদের কাছে বিস্তারিত প্রকল্প রিপোর্ট চাওয়া হয়েছে।"
কুমারি কানন নতুন রূপ পাবে , পরিদর্শনের পর আশ্বাস মন্ত্রীর

 

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

অযোধ্যা পাহাড় প্রজেক্টের কুমারি কাননকে ঢেলে সাজানো হবে বলে আশ্বাস দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের রাষ্ট্রমন্ত্রী শান্তনু প্রামানিক । শনিবার পুরুলিয়ার বলরামপুরে ওই বিভাগের আওতায় থাকা সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের অযোধ্যা পাহাড় প্রজেক্ট-র কুমারী কানন ফার্ম পরিদর্শন করেন তিনি। সাথে ছিলেন বলরামপুরের বিধায়ক জলধর মাহাতো। সেখানেই অস্থায়ী দিনমজুররা মজুরি সহ তাদের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীকে জানান। তাদের সামনেই মন্ত্রী আশ্বাস দেন ,তাদের মজুরি এবার ফি দিন১৮০ টাকা  থেকে বাড়িয়ে ৩০০ টাকা করে দেওয়া হবে। মন্ত্রী জানান, "কুমারী কাননকে আমরা ঢেলে সাজাবো। এজন্য পর্ষদের কাছে  বিস্তারিত প্রকল্প রিপোর্ট চাওয়া হয়েছে।"