ক্রাইম ব্লক

গণেশকে খু*ন করে কার্তিকের যাবজ্জীবন কারাদণ্ড

শনিবার পুরুলিয়া জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক অম্বরিশ ঘোষ এই সাজার আদেশ দিয়েছেন। জানা গিয়েছে, বান্দোয়ান থানার হারাদা গ্রামের বাসিন্দা দুই ভাই গনেশ ও কার্তিক কর্মকারের জমি বিবাদের জেরে ২০২২ সালের ৮ এপ্রিল রাতে ঝামেলা বাধে।
গণেশকে খু*ন করে কার্তিকের যাবজ্জীবন কারাদণ্ড

 

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :

জমি সংক্রান্ত বিবাদের জেরে দাদাকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল ভাইয়ের বিরুদ্ধে। সেই ঘটনায় যাবজ্জীবন সাজা হল ভাইয়ের। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কার্তিক কর্মকার। তার বাড়ি বান্দোয়ান থানার হারাদা গ্রামে। শনিবার পুরুলিয়া জেলা আদালতের  অতিরিক্ত দায়রা বিচারক অম্বরিশ ঘোষ এই সাজার আদেশ দিয়েছেন। জানা গিয়েছে, বান্দোয়ান থানার হারাদা গ্রামের বাসিন্দা দুই ভাই গনেশ ও কার্তিক কর্মকারের জমি বিবাদের জেরে ২০২২ সালের ৮ এপ্রিল রাতে ঝামেলা বাধে। ওই সময় কার্তিক একটি লাঠি নিয়ে দাদা গনেশকে বেধড়ক পেটায়। যার ফলে মাথায় গুরুতর আঘাত পান। পরে তার পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরের দিন অর্থাৎ ৯ এপ্রিল গণেশের মৃত্যু হয়। ওই দিনই মৃতার স্ত্রী বান্দোয়ান  থানায় একটি খুনের অভিযোগ দায়ের করেন। ওইদিনই গণেশকে পুলিশ গ্রেফতার করে। ৯০ দিনের মাথায় আদালতে পূর্ণাঙ্গ চার্জশিট দাখিল হওয়ায় অভিযুক্তকে জেলে রেখেই মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়।
এই মামলার সরকারি আইনজীবী শেখর বসু বলেন," নাবালক ছেলের সামনেই তার বাবাকে খুন করা হয়েছিল। ফলে মৃতের সন্তান প্রত্যক্ষদর্শী । চার বছরের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে খুনের দায়ে যাবজ্জীবন সাজার আদেশ দিয়েছেন বিচারক।"