সাধারণ খবর ব্লক

আড়শায় বজ্রাঘাতে মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকার চেক তুলে দিলেন জয়পুরের বিধায়ক

তিন মাস আগে বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল বেলডি গ্রামের বাসিন্দা হাবুলাল গোপের। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারের জন্য চার লক্ষ টাকার আর্থিক সহায়তা মঞ্জুর হয়। এদিন সেই চেক তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে।
আড়শায় বজ্রাঘাতে মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকার চেক তুলে দিলেন জয়পুরের বিধায়ক

 

নিজস্ব প্রতিনিধি,  আড়শা:


বজ্রাঘাতে মৃত ব্যক্তির পরিবারের হাতে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিলের চার লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দিলেন জয়পুরের বিধায়ক বিশ্বজিৎ মাহাতো। সাথে ছিলেন আড়শা ব্লকের বিডিও পার্থ ঘোষ। সোমবার আড়শা ব্লকের বেলডি গ্রামে  মৃত হাবুলাল গোপের পরিবারের হাতে ওই চেক তুলে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল বেলডি গ্রামের বাসিন্দা হাবুলাল গোপের। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারের জন্য চার লক্ষ টাকার আর্থিক সহায়তা মঞ্জুর হয়। এদিন সেই চেক তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে।