নিজস্ব প্রতিনিধি,ঝালদা:
ভোটের ফলে জেলার সবকটি বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ে কার্যত বিরোধীশূন্য পুরুলিয়া পরিস্থিতি তৈরি হয়েছে।
জয়ের পর আনন্দ উদযাপনে মঙ্গলবার ঝালদা এলাকার পাতরাডি গ্রামসহ কুশি, পাঁপড়াহুড়ুম ও জারগোতে বিজয় মিছিল ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে দলীয় কর্মী-সমর্থকরা মিছিলে যোগ দেন। পুরো এলাকা উৎসবের আবহে ভরে ওঠে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত এবং জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাতো। পাশাপাশি ৪ নবনির্বাচিত বিধায়ক বাঘমুন্ডির রহিদাস মাহাতো , বলরামপুরের জলধর মাহাতো , জয়পুরের বিশ্বজিৎ মাহাতো ও মানবাজারের ময়না মুর্মু অংশ নেন। তাঁদের সংবর্ধনা জানানো হয়।