সাধারণ খবর

মুখ্যমন্ত্রীর সফর, ২০ সেপ্টেম্বর পুরুলিয়ায় কোথায় কোথায় গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ? নির্দেশ জারি প্রশাসনের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পুরুলিয়া সফর ঘিরে ২০ সেপ্টেম্বর জেলার একাধিক রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ জারি করল জেলা প্রশাসন। জেলা পুলিশের প্রস্তাবের ভিত্তিতে জেলা ম্যাজিস্ট্রেট তথা জেলাশাসক সুধীর কোন্থম এই নির্দেশ জারি করেছেন।
মুখ্যমন্ত্রীর সফর, ২০ সেপ্টেম্বর পুরুলিয়ায় কোথায় কোথায় গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ? নির্দেশ জারি প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পুরুলিয়া সফর ঘিরে ২০ সেপ্টেম্বর জেলার একাধিক রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ জারি করল জেলা প্রশাসন। জেলা পুলিশের প্রস্তাবের ভিত্তিতে জেলা ম্যাজিস্ট্রেট তথা জেলাশাসক সুধীর কোন্থম এই নির্দেশ জারি করেছেন।

প্রশাসনের নির্দেশ অনুযায়ী, ২০ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে মুখ্যমন্ত্রীর কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত পুরুলিয়া জেলাগামী সমস্ত ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে জরুরি পরিষেবার গাড়ি এই বিধিনিষেধের আওতায় পড়বে না। জননিরাপত্তা ও সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনের নির্দেশে জানানো হয়েছে।

যে সব জায়গায় নিয়ন্ত্রণ :

কাশিপুর থানা: পালগা মোড়, ধানাড়া মোড়

পুঞ্চা থানা: নপাড়া মোড়

হুড়া থানা: শিলাবতী মন্দিরের কাছে

নিতুড়িয়া থানা: হরিডি

আনাড়া আউট পোস্টের অধীন পাড়া থানা: মহুলা মোড় (পেট্রল পাম্পের কাছে)

পুরুলিয়া (মফস্বল) থানা: ছড়রা চারসড়ক মোড়, নদিয়াড়া মোড়, পাণ্ডে হোটেলের কাছে আইমুণ্ডি

জয়পুর থানা: কাঁঠালটাঁড়

টামনা থানা: বেলগুমা ব্রিজের আন্ডারপাস এবং টামনা-বলরামপুর জাতীয় সড়কের টামনা মোড়ের কাছে

বরাবাজার থানা: চেঙ্গি মোড়, শাঁখারি মোড়, রাগমা মোড়, হুলুং মোড়

মানবাজার থানা: চেলার মোড়, ইন্দকুড়ি মোড়

বলরামপুর থানা: শালবনি

বান্দোয়ান থানা: জাহিরাডি মোড়

বোরো থানা: খড়িদুয়ারা ব্রিজের বড়ো দিক এবং দুয়ারসিনি মোড়।