রাজনীতি

ব্রেকিং : জেলা পরিষদের সভাধিপতি থাকছেন নিবেদিতাই, সরছেন সুজয়

রবিবার ঝাড়খণ্ড সীমানার এক রিসর্টে আয়োজিত এক রুদ্ধদ্বার বৈঠকে তৃণমূলের জেলা পরিষদ বিক্ষুব্ধ সদস্যরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
ব্রেকিং : জেলা পরিষদের সভাধিপতি থাকছেন নিবেদিতাই, সরছেন সুজয়

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

ব্রেকিং নিউজ। পুরুলিয়া জেলা পরিষদে রাজনৈতিক মোড়। সভাধিপতি নিবেদিতা মাহাতোর বিরুদ্ধে আনীত হচ্ছে না অনাস্থা। তবে পদ খোয়াচ্ছেন সদ্য গ্রেফতার হওয়া সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়।

পুরুলিয়া জেলা পরিষদের রাজনীতিতে বিশাল বড় রাজনৈতিক আপডেট! জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতোর বিরুদ্ধে অনাস্থা আনা হলেও, সেখান থেকে একেবারেই 'ইউ-টার্ন' নিলেন তৃণমূলের বিক্ষুব্ধ ২৫ সদস্য সদস্যা। খাতা-কলমে অনাস্থার প্রস্তাব জমা পড়লেও, শেষ পর্যন্ত নিবেদিতা মাহাতোর বিরুদ্ধে কোনো অনাস্থা আনা হচ্ছে না। সভাধিপতি পদে বহাল থাকছেন তিনিই।

তবে অনাস্থা আসছে জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা তৃণমূলের দাপুটে নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সম্প্রতি গ্রেফতার হওয়া সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা এনে তাঁকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার ঝাড়খণ্ড সীমানার এক রিসর্টে আয়োজিত এক রুদ্ধদ্বার বৈঠকে তৃণমূলের জেলা পরিষদ বিক্ষুব্ধ সদস্যরা    এই সিদ্ধান্ত নিয়েছেন।