ক্রাইম ব্লক

জন কল্যাণ শিবিরে ফর্ম তুলতে গিয়ে বলরামপুরে বাইক খোয়ালেন এক ব্যক্তি

'জন কল্যাণ' শিবিরে ফর্ম তুলতে গিয়ে বাইক খোয়ালেন এক ব্যক্তি। বলরামপুর থানার রাঙাডি গ্রামের বাসিন্দা জগন্নাথ গঁরাই এই মর্মে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে বলরামপুর থানায় বাইক চুরির লিখিত অভিযোগ দায়ের করেন।
জন কল্যাণ শিবিরে ফর্ম তুলতে গিয়ে বলরামপুরে বাইক খোয়ালেন এক ব্যক্তি

 


নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

'জন কল্যাণ' শিবিরে ফর্ম তুলতে গিয়ে বাইক খোয়ালেন এক ব্যক্তি। বলরামপুর থানার রাঙাডি গ্রামের বাসিন্দা জগন্নাথ গঁরাই এই মর্মে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে বলরামপুর থানায় বাইক চুরির লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি পুলিশকে জানিয়েছেন, বুধবার কৃষিবাজারে বাইকটি রেখে 'ফর্ম' তুলতে গিয়েছিলেন তিনি। ফিরে এসে দেখেন যে বাইকটি যথাস্থানে নেই। অনেক খোঁজাখুঁজি করেও বাইকটির কোনো খোঁজ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমেছে বলরামপুর থানার পুলিশ।