ক্রাইম ব্লক

১০০ লিটার মদ গড়াগড়ি খেলো রাস্তায়, বোরো থানা এলাকার একাধিক গ্রামে পুলিশের অভিযান

বোরো থানা এলাকার বিভিন্ন গ্রামে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ এবং বেআইনি চোলাই মদ উদ্ধার করে তা ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়। তল্লাশি চলাকালীন প্রায় ৪০০ লিটার চোলাই মদ তৈরির কাঁচামাল এবং ১০০ লিটার তৈরি করা চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়।
১০০ লিটার মদ গড়াগড়ি খেলো রাস্তায়, বোরো থানা এলাকার একাধিক গ্রামে পুলিশের অভিযান

 

 

নিজস্ব প্রতিনিধি, বোরো :

চোলাই মদ বিক্রি ও তৈরির বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ পুলিশের। বোরো থানা এলাকার বিভিন্ন গ্রামে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ এবং বেআইনি চোলাই মদ উদ্ধার করে তা ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়।
গোপন সূত্রে খবর পেয়ে জামতোড়িয়া আইসির নেতৃত্বে বোরো থানা এলাকার একাধিক গ্রামে এই অভিযান চালানো হয়।  পুলিশের প্রতিনিধি দল নির্দিষ্ট স্থানগুলিতে আচমকা হানা দেয়। তল্লাশি চলাকালীন প্রায় ৪০০ লিটার চোলাই মদ তৈরির কাঁচামাল  এবং  ১০০ লিটার তৈরি করা চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়। সেগুলো ঘটনাস্থলেই ঢেলে দেওয়া হয় মাটিতে।  অসামাজিক কার্যকলাপ রুখতে পুলিশের পক্ষ থেকে এই ধরণের ধারাবাহিক অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানানো হয়েছে।