টুকরো খবর ব্লক

পলাশ গাছে তরুণীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য বোরো এলাকায়

পলাশ গাছে তরুণীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য বোরো এলাকায়

 

নিজস্ব প্রতিনিধি, বোরো

পলাশ গাছের ডালে এক তরুণীর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বোরো থানার অন্তর্গত দিঘী অঞ্চলের দাসিহিড়া গ্রামের পাশে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই তরুণীর নাম মঙ্গলীয় মাঝি (১৮)।গ্রামবাসীদের পক্ষ থেকে ইতিমধ্যেই স্থানীয় বোরো থানায় খবর দেওয়া হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করার প্রক্রিয়া শুরু করেছে। আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ।