ক্রাইম ব্লক

কুলার কিনতে গিয়ে সাইবার প্রতারণার শিকার মহিলা, তদন্তে পুলিশ

অনলাইনে কুলার কিনতে গিয়ে সাইবার প্রতারণার শিকার হলেন এক মহিলা । ঘটনায় ২ লক্ষ ৪৮ হাজার টাকা খোয়াতে হয়েছে রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা কৃষ্ণা চট্টোপাধ্যায়কে।
কুলার কিনতে গিয়ে সাইবার প্রতারণার শিকার মহিলা, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি:

অনলাইনে কুলার কিনতে গিয়ে সাইবার প্রতারণার শিকার হলেন এক মহিলা । ঘটনায় ২ লক্ষ ৪৮ হাজার টাকা খোয়াতে হয়েছে রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা কৃষ্ণা চট্টোপাধ্যায়কে। এই ঘটনায় বুধবার সাঁতুড়ি থানায় অজ্ঞাত পরিচয় প্রতারকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ এপ্রিল একটি জনপ্রিয় ব্র্যান্ডেড অনলাইন শপিং প্ল্যাটফর্মে বিশেষ ছাড়ে বাতানুকূল কুলার বিক্রির বিজ্ঞাপন দেখেন কৃষ্ণাদেবী। পণ্যটি কেনার আগে কিছু তথ্য জানার উদ্দেশ্যে তিনি সংশ্লিষ্ট সংস্থার যোগাযোগ নম্বর খুঁজতে শুরু করেন। অভিযোগ, সেই সময় মেটা প্ল্যাটফর্মে একটি নম্বর পান তিনি, যা আসলে প্রতারকদের ফাঁদ ছিল। ওই নম্বরে যোগাযোগ করার পর বিভিন্ন প্রলোভন ও প্রযুক্তিগত সহায়তার নামে ধাপে ধাপে তাঁর কাছ থেকে মোট ২ লক্ষ ৪৮ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি সাঁতুড়ি থানার দ্বারস্থ হন।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।