ব্লক

ট্রাক্টরের ইঞ্জিন চাপা পড়ে চালকের মর্মান্তিক পরিণতি

হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তা ছেড়ে একটি পুকুরের গর্তে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় তিনি ইঞ্জিনের নিচে চাপা পড়ে যান, যার ফলেই এই মর্মান্তিক পরিণতি ঘটে।
ট্রাক্টরের ইঞ্জিন চাপা পড়ে চালকের মর্মান্তিক পরিণতি

 

নিজস্ব প্রতিনিধি, বোরো:

একটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক ট্রাক্টর চালকের। ঘটনাটি ঘটেছে,বুধবার সকালে পুরুলিয়ার বোরো থানার জাওড়া গ্রামে। মৃতের নাম শম্ভু শবর (৩৮)। গুরুতর জখম অবস্থায় তাকে বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শম্ভু শবর ইট নামিয়ে খালি ট্রাক্টর নিয়ে ফিরছিলেন। সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তা ছেড়ে একটি পুকুরের গর্তে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় তিনি ইঞ্জিনের নিচে চাপা পড়ে যান, যার ফলেই এই মর্মান্তিক পরিণতি ঘটে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে ক্রেনের সাহায্যে উল্টে যাওয়া ট্রাক্টরের ইঞ্জিন তোলা হয় এবং চালককে উদ্ধার করা হয়। এই ঘটনায় বোরো থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।