নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বেআইনি বালি বোঝাই একটি ট্রাক্টর আটক করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। পুরুলিয়ার চাকিরবন এলাকা থেকে ট্রাক্টরটিকে আটক করা হয়।
জানা গিয়েছে, বুধবার দুপুরে পুরুলিয়া মফস্বল থানার পুলিশের একটি দল পুরুলিয়া - বাঁকুড়া ৬০ এ জাতীয় সড়কে টহল দিচ্ছিল। ওই সময় তারা জানতে পারেন কংসাবতী নদীর চাকিরবন ঘাট থেকে বেআইনি ভাবে কয়েকজন ব্যক্তি একটি ট্রাকরে বালি উত্তোলন করছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে চালক ট্রাক্টরটিকে থামিয়ে পালিয়ে যায়। পুলিশ জানায় , ট্রাক্টরটিতে ৭০সিএফটি বালি ছিল । ঘটনায় চালক ছাড়াও ট্রাক্টরের মালিকের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।