স্বাস্থ্য পর্যটন ব্লক

অযোধ্যা পাহাড়ের কুশল পল্লী রিসর্টে পর্যটকরাও মেতে উঠলেন যোগাসনে

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্য পর্যটন দপ্তরের লিজ প্রাপ্ত প্রকল্প 'কুশল পল্লী'-তে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ যোগ শিবিরের। আর পাঁচটা সাধারণ অনুষ্ঠানের চেয়ে এই শিবিরের আবহ ছিল একেবারেই আলাদা, কারণ এখানকার মূল আকর্ষণ ছিলেন সেখানে বেড়াতে আসা পর্যটকরাই।
অযোধ্যা পাহাড়ের কুশল পল্লী রিসর্টে পর্যটকরাও মেতে উঠলেন যোগাসনে

 

নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা:

ছুটি কাটানোর আনন্দের মাঝেই শরীর ও মনকে তরতাজা করে নেওয়ার এক অভিনব উদ্যোগ দেখা গেল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্য পর্যটন দপ্তরের লিজ প্রাপ্ত প্রকল্প 'কুশল পল্লী'-তে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ যোগ শিবিরের। আর পাঁচটা সাধারণ অনুষ্ঠানের চেয়ে এই শিবিরের আবহ ছিল একেবারেই আলাদা, কারণ এখানকার মূল আকর্ষণ ছিলেন সেখানে বেড়াতে আসা পর্যটকরাই।
পাহাড়ের মনোরম পরিবেশের মধ্যে এদিন সকাল থেকেই পর্যটকরা ভিড় জমান কুশল পল্লীর যোগাসনের আসরে। কচুরিরাখায় অবস্থিত এই রিসর্টের পক্ষ থেকে পর্যটকদের জন্য এই স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে দেওয়া হয়। যান্ত্রিক ও ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে পাহাড়ের কোলে এসে, প্রকৃতির মাঝেই এই যোগাভ্যাসের সুযোগ পেয়ে দারুণ খুশি ভ্রমণপিপাসুরা।