স্বাস্থ্য অন্যান্য শহর

ঝাঁটা ধরলেন খোদ জেলাশাসক! এ কী কাণ্ড পুরুলিয়ায়?

জেলাশাসক সুধীর কোন্থম জানান, "মশাবাহিত রোগ ছড়ানো রুখতে জেলা প্রশাসন ও পুরসভাগুলো একযোগে কাজ করছে। শুধু পুরুলিয়া শহরের ২৩টি ওয়ার্ডই নয়, ঝালদা ও রঘুনাথপুরসহ সমগ্র জেলার ডেঙ্গিপ্রবণ এলাকাগুলিতে বিশেষ ‘ফোকাসড ড্রাইভ’ চালানো হচ্ছে"।
ঝাঁটা ধরলেন খোদ জেলাশাসক! এ কী কাণ্ড পুরুলিয়ায়?

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে এবার কোমর বেঁধে ময়দানে নামল পুরুলিয়া জেলা প্রশাসন। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি প্রশাসনিক তৎপরতা বাড়াতে খোদ জেলা প্রশাসনিক ভবন চত্বরে ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন জেলাশাসক সুধীর কোন্থম। জেলা প্রশাসন ও পুরসভাগুলির যৌথ উদ্যোগে সমগ্র জেলাজুড়ে শুরু হয়েছে এই পরিচ্ছন্নতা অভিযান।

বৃহস্পতিবার সকালে জেলাশাসকের নেতৃত্বে ডিএম অফিস চত্বরসহ বিভিন্ন সরকারি দপ্তর প্রাঙ্গণে জমা জল ফেলে দেওয়া এবং জমে থাকা আবর্জনা পরিষ্কার করার কাজ চালানো হয়। মশারি টানানো ও জল জমে না দেওয়ার বার্তার পাশাপাশি মশার বংশবৃদ্ধি রুখতে নর্দমা ও বড় জলাধারগুলোতে গাপ্পি মাছ ছাড়ার কাজও শুরু হয়েছে।

জেলাশাসক সুধীর কোন্থম জানান, "মশাবাহিত রোগ ছড়ানো রুখতে জেলা প্রশাসন ও পুরসভাগুলো একযোগে কাজ করছে। শুধু পুরুলিয়া শহরের ২৩টি ওয়ার্ডই নয়, ঝালদা ও রঘুনাথপুরসহ সমগ্র জেলার ডেঙ্গিপ্রবণ এলাকাগুলিতে বিশেষ ‘ফোকাসড ড্রাইভ’ চালানো হচ্ছে"।
তিনি আরও বলেন, প্রশাসনিক স্তর থেকে নজরদারির পাশাপাশি আমজনতার সচেতনতা অত্যন্ত জরুরি। তাই সাধারণ মানুষকে নিজ নিজ ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার অনুরোধ জানানো হচ্ছে। রোগ প্রতিরোধে সাধারণ মানুষকে সজাগ করার লক্ষ্যেই পুরো প্রশাসনিক টিম এখন সরাসরি ফিল্ডে নেমে কাজ করছে।