রাজনীতি শহর

বিজেপির বিজয় মিছিলে আবিরে মাতলেন হিন্দু- মুসলিম নির্বিশেষে শহরবাসী

পুরুলিয়া শহরের ২৩ নম্বর ওয়ার্ড। বাজলো সাউন্ড বক্স। উড়ল গেরুয়া আবির। বুধবার বিজেপির বিজয় মিছিলে উৎসবে মাতলেন হিন্দু-মুসলিম নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ। বিতরণ করা হলো এক হাজার লাড্ডু।
বিজেপির বিজয় মিছিলে আবিরে মাতলেন হিন্দু- মুসলিম নির্বিশেষে শহরবাসী

শুভদীপ মাহাত,পুরুলিয়া:

পুরুলিয়া শহরের ২৩ নম্বর ওয়ার্ড। বাজলো সাউন্ড বক্স। উড়ল গেরুয়া আবির। বুধবার বিজেপির বিজয় মিছিলে উৎসবে মাতলেন হিন্দু-মুসলিম নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ। বিতরণ করা হলো এক হাজার লাড্ডু। 

মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির শহর মণ্ডল সভাপতি সুবিনয় বন্দ্যোপাধ্যায় , জেলা মিডিয়া ইনচার্জ জয়দীপ্ত চট্টরাজ সহ বিজেপির মহিলা ও পুরুষ কর্মীরা।
শহর মণ্ডল সভাপতি সুবিনয় বন্দ্যোপাধ্যায় বলেন, “এটি শুধুমাত্র বিজয় মিছিল নয়, দীর্ঘ ১৫ বছরের প্রতীক্ষার পর মানুষের প্রকৃত স্বাধীনতা পাওয়ার আনন্দ। সেই খুশিতেই আমরা এলাকার সকল মানুষকে সঙ্গে নিয়ে মিষ্টিমুখ করাচ্ছি।”

তিনি আরও জানান, এলাকায় ৯৩-৯৪ শতাংশ ভোট পড়া প্রমাণ করে মানুষ অন্তর থেকে পরিবর্তন চেয়েছিল। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত’ ও ‘বিশ্বকর্মা যোজনা’র মতো প্রকল্পগুলির সুবিধা এবার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সহজেই পাবেন। পাশাপাশি তিনি বলেন, বিজেপির কর্মীরা সারা বছরই মানুষের পাশে থাকেন এবং জয়ের পর তাঁদের দায়িত্ব আরও বেড়ে গিয়েছে।

অন্যদিকে জেলা মিডিয়া ইনচার্জ জয়দীপ্ত চট্টরাজ বলেন, “এই জয় আসলে সাধারণ মানুষের জয়। মানুষ দীর্ঘদিনের দুর্নীতি ও ভয়ের পরিবেশ থেকে মুক্তি চেয়েছে।”

তিনি দাবি করেন, আগে মানুষ ভয় ও চাপে নিজেদের মতামত প্রকাশ করতে পারতেন না, তবে এবার নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে মানুষ নির্ভয়ে ভোট দিয়েছেন। তাঁর মতে, পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার গঠিত হওয়ায় উন্নয়নের গতি আরও বাড়বে।