নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুজোর আবহে বিদায় নিয়েছে বর্ষা। বেশ কয়েকদিন পুরুলিয়ায় বৃষ্টির বিরতি। ৫ অক্টোবর জেলায় কোথাও বৃষ্টি রেকর্ড হয়নি। মাঝে মাঝে মেঘ করলেও দিনের বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকায় দিনের তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে উঠলেও রাতের দিকে বেশ নেমেছে পারদ। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি।
বৃষ্টিহীন আবহাওয়ায় ধীরে ধীরে শীতের আমেজও টের পাওয়া যাচ্ছে জেলায়। সকালে ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলায় রোদ থাকায় গরমের অস্বস্তি বজায় রয়েছে।