সাধারণ খবর ব্লক

বলরামপুরে ১৮ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ২

ফের পথ দুর্ঘটনা ১৮ নম্বর জাতীয় সড়কে। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন দু'জন। বুধবার দুপুরে পুরুলিয়া- বলরামপুর ১৮ নম্বর জাতীয় সড়কের উপর ছোটউরমা হাটতলার অদূরে দুর্ঘটনাটি ঘটে।
বলরামপুরে ১৮ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ২

 

নিজস্ব প্রতিনিধি,বলরামপুর:

ফের পথ দুর্ঘটনা ১৮ নম্বর জাতীয় সড়কে। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন দু'জন। বুধবার দুপুরে পুরুলিয়া- বলরামপুর ১৮ নম্বর জাতীয় সড়কের উপর ছোটউরমা হাটতলার অদূরে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,একটি গাড়ি পুরুলিয়া থেকে বরাভূম স্টেশনের দিকে যাচ্ছিল এবং অন্য কালো রঙের গাড়িটি জামশেদপুর থেকে বোকারো যাচ্ছিল। সেই সময় ছোট উড়মা এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনায় গাড়ি দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীরা বরাতজোরে বড় বিপদের হাত থেকে রক্ষা পান । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বলরামপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও অপরজনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় । কিভাবে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হল তা খতিয়ে দেখছে বলরামপুর থানার পুলিশ।গাড়ি গুলো আটক করেছে পুলিশ।