নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
কুমারী কানন অমৃত সরোবরের কাজের সূচনা করলেন বলরামপুরের বিধায়ক জলধর মাহাতো। মঙ্গলবার ভিবিজি রাম জি প্রকল্পের মাধ্যমে এই কাজের সূচনা করেন তিনি। এই প্রকল্পে গ্রামীণ পরিকাঠামো ও উন্নয়নের নতুন দিশা ঘটবে বলে তিনি জানান। উপস্থিত ছিলেন বলরামপুর বিডিও কিশোর মন্ডল , সিএডিসি-র ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ হাঁসদা প্রমুখ।