ক্রাইম ব্লক

বলরামপুরে সরকারি চাকরির টোপ দিয়ে ২ লক্ষ ৯০ হাজার টাকা প্রতারণা, ধৃত সমবায় কর্মী

বলরামপুরে সরকারি চাকরির টোপ দিয়ে ২ লক্ষ ৯০ হাজার টাকা প্রতারণা,  ধৃত সমবায় কর্মী

 

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় তিন লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল এক অবসরপ্রাপ্ত সমবায় কর্মীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করেছে বলরামপুর থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম শঙ্কর সিং সর্দার । তার বাড়ি বলরামপুর থানার সুপুরডি গ্রামে। বুধবার ধৃতকে জেলা আদালতে তোলা হলে বিচারক তার  ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
জানা গিয়েছে, গত ১ জুলাই বলরামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন হেত্যাডি গ্রামের বাসিন্দা রমেশ সিং সর্দার। অভিযোগে তিনি জানান, ২০২৫ সালের ৭ আগস্ট বিকেলে তাকে এবং তার জ্ঞাতি ভাই কাঞ্চনকে সরকারি চাকরি দেওয়ার কথা বলেন শঙ্কর। সেই বাবদ দু’জনের কাছ থেকে মোট ২ লক্ষ ৯০ হাজার টাকা নেন তিনি। টাকা নেওয়ার প্রমাণ হিসাবে একটি স্ট্যাম্প পেপারে সইও করেছিলেন অভিযুক্ত।
দীর্ঘ দিনেও চাকরি না হওয়ায় প্রতারিত হয়েছেন বুঝতে পারেন দুই ভাই। এর পরেই থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নেমে মঙ্গলবার  অভিযুক্তকে গ্রেফতার করে বলরামপুর থানার পুলিশ।