নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
ভালোবাসার সম্পর্ক যে এমন চরম বিপদ ও বিশ্বাসঘাতকতার রূপ নিতে পারে তা কল্পনাও করতে পারছে না কাশীপুরে গণধর্ষণের শিকার হওয়া ১৭ বছরের ওই জনজাতি কিশোরী। প্রেমের সম্পর্ককে সামনে রেখে ঘনিষ্ঠতার সুযোগকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত প্রেমিক সহ মোট ৬ জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি পুরুলিয়ার কাশিপুর থানা এলাকার মাজরামুড়া গ্রামের। রবিবার রাতে ওই কিশোরী মাজরামুড়া গ্রামে যাত্রা অনুষ্ঠান দেখতে গিয়েছিল। অভিযোগ, সেখানে এক যুবকের সঙ্গে তার পূর্বপরিচিতির সুযোগ ও প্রেম- ঘনিষ্ঠতার সম্পর্ককে সামনে রেখে রাতের অন্ধকারে প্রেমিক সহ ৬ জন যুবক মিলে তাকে গণধর্ষণ করে।
ঘটনার পর সোমবার কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগ পাওয়ার পরই তৎপর হয় পুলিশ। ওই রাতেই অভিযুক্ত ৬ যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম প্রেমিক সুদীপ মান্ডি, রাজেশ মান্ডি, শগুন মুর্মু, মেঘনাথ মান্ডি, সুশান্ত মান্ডি এবং বিনন্দ সরেন। ধৃত প্রত্যেকেরই বাড়ি কাশিপুর থানা এলাকাতেই।
মঙ্গলবার ধৃতদের ডাক্তারি পরীক্ষা করানো হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের রঘুনাথপুর আদালতে তোলা হয়েছে। তাদের পুলিশ হেফাজত হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে কাশিপুর এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সমাজমাধ্যম এনকাউন্টারের দাবিতে উত্তাল।