ক্রাইম চাষাবাদ ব্লক

চলছে কি পোস্ত চাষ? বাঘমুন্ডির গ্রামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ টহল

বেআইনি পোস্ত চাষ রুখতে বাঘমুন্ডি থানার বিভিন্ন গ্রামে যৌথ টহলদারি চালাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার বাঘমুন্ডি থানার অন্তর্গত হাতিনাদা, ভুঁইঘড়া, রাঙা, জিলিংটাঁড় এবং সংলগ্ন গ্রামগুলিতে টহলদারি চালানো হয়।
চলছে কি পোস্ত চাষ? বাঘমুন্ডির গ্রামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ টহল

 

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

বেআইনি পোস্ত চাষ রুখতে বাঘমুন্ডি থানার বিভিন্ন গ্রামে যৌথ টহলদারি চালাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার বাঘমুন্ডি থানার অন্তর্গত হাতিনাদা, ভুঁইঘড়া, রাঙা, জিলিংটাঁড় এবং সংলগ্ন গ্রামগুলিতে টহলদারি চালানো হয়।
পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিনের এই বিশেষ অভিযানে স্থানীয় পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অ্যাসল্ট গ্রুপের  জওয়ানরা অংশ নিয়েছিলেন। যৌথ বাহিনীর সদস্যরা ওই এলাকাগুলির চাষের জমি সরেজমিনে খতিয়ে দেখেন।
পুলিশ জানিয়েছে, তল্লাশি চলাকালীন ওই এলাকাগুলিতে বেআইনি পোস্ত চাষের কোনও হদিস মেলেনি। বরং জমিগুলিতে সাধারণ আনাজপাতির চাষই হতে দেখা গিয়েছে।
জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, এলাকায় বেআইনি পোস্ত চাষ সম্পূর্ণ ভাবে নির্মূল করতে আগামী দিনেও এই ধরনের নজরদারি ও যৌথ টহলদারি অব্যাহত থাকবে।