সাধারণ খবর ব্লক

ঝালদায় 'চায়ে পে চর্চা -২ কর্মসূচিতে নিজেদের ফোন নং দিলো পুলিশ

ঝালদায় 'চায়ে পে চর্চা -২ কর্মসূচিতে নিজেদের ফোন নং দিলো পুলিশ

 

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:


"চায়ে পে চর্চা-২" কর্মসূচির আয়োজন হল ঝালদা থানার ইচাগ বাজারে। শনিবার, জেলা পুলিশের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় । এদিন কর্মসূচিতে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয় এবং বজ্রপাতের হাত থেকে বাঁচার প্রতিরোধমূলক ব্যবস্থা ও বজ্রপাতে কেউ আক্রান্ত হলে পরবর্তীতে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত সে বিষয়েও বিস্তারিত আলোচনা করেন পুলিশ আধিকারিকেরা।
এছাড়াও সাইবার অপরাধ, বাল্যবিবাহ, মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করা নিয়েও সাধারণ মানুষকে সচেতন করা হয় । পাশাপাশি ঝালদা থানার ও জেলা পুলিশ আধিকারিকদের মোবাইল নম্বর ছাপানো প্রচার পত্র বিলি করা হয়। উপস্থিত ছিলেন ঝালদা থানা আইসি সহ পুলিশ আধিকারিকেরা।