লাইফস্টাইল শহর

একেবারে ফ্যাক্টরির দামে নতুন ফ্যাশনের পোশাক, পুরুলিয়ায় খুলে গেলো বিরাট শো-রুম

পূর্ব ভারতের বস্ত্র ব্যবসায় জালান পরিবার এক পরিচিত ও বিশ্বস্ত নাম। প্রতিষ্ঠাতা গৌরীশঙ্কর জালানের আদর্শ ও ঐতিহ্যকে পাথেয় করে গড়ে ওঠা এই বিশাল প্রতিষ্ঠানে এক ছাদের নিচে মিলছে পোশাক ও হোম টেক্সটাইলের বিপুল সম্ভার‌তাও একেবারে সরাসরি কারখানা বা 'ফ্যাক্টরি প্রাইসে'।
একেবারে ফ্যাক্টরির দামে নতুন ফ্যাশনের পোশাক, পুরুলিয়ায় খুলে গেলো বিরাট শো-রুম

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

আসন্ন দুর্গাপূজা ও উৎসবের মরশুমকে সামনে রেখে পুরুলিয়া শহরের বস্ত্র ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য খুলে গেল কেনাকাটার এক নতুন দিগন্ত। পুরুলিয়া শহরের রাঁচি রোডে, সার্কিট হাউসের কাছে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো 'আর.কে হোলসেল'-এর। ৮০ বছরের ঐতিহ্যবাহী বস্ত্র ব্যবসায়ী জালান পরিবারের এই নতুন সংযোজনটি স্থানীয় ও আঞ্চলিক বাজারে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।

পূর্ব ভারতের বস্ত্র ব্যবসায় জালান পরিবার এক পরিচিত ও বিশ্বস্ত নাম। প্রতিষ্ঠাতা গৌরীশঙ্কর জালানের আদর্শ ও ঐতিহ্যকে পাথেয় করে গড়ে ওঠা এই বিশাল প্রতিষ্ঠানে এক ছাদের নিচে মিলছে পোশাক ও হোম টেক্সটাইলের বিপুল সম্ভার‌তাও একেবারে সরাসরি কারখানা বা 'ফ্যাক্টরি প্রাইসে'।

সংস্থার কর্ণধার প্রবীর জালান জানান, তাদের প্রধান লক্ষ্য গ্রাহক ও খুচরো ব্যবসায়ীদের হাতে সাশ্রয়ী মূল্যে গুণমানসম্পন্ন পণ্য তুলে দেওয়া। প্রতিষ্ঠানের বিশেষ আকর্ষণ ও কালেকশনের মধ্যে রয়েছে,
মাদুরাইয়ের সাউথ ইন্ডিয়ান শাড়ি, বেনারসি, জামদানি, বাংলাদেশের তাঁত, সুরাটের ফ্যান্সি শাড়ি এবং প্রতিদিনের ব্যবহারের সুতি শাড়ি। সুতি শাড়ির জগতে পরিচিত ব্র্যান্ড 'কারিশমা', 'সুমন' ও 'বান্সি'-র বিশেষ কালেকশন।
বর-বধুর এক্সক্লুসিভ পোশাকের পাশাপাশি সমস্ত বয়সের রেডিমেড পোশাকের বিশাল বৈচিত্র্য।
রাজস্থানি জয়পুরী ফ্যান্সি ব্যাগ, কমফোর্টার, দোহার, মশারি, তোয়ালে, কার্পেট ও ডোরম্যাট।যেসব ব্যবসায়ী নতুন রিটেল কাউন্টার চালু করার কথা ভাবছেন বা পুরনো ব্যবসা বাড়াতে চান, তাদের জন্য এই হোলসেল হাবটি অন্যতম প্রধান কেন্দ্র হতে চলেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।পরিবারের উৎসবের কেনাকাটা হোক বা নতুন ব্যবসার রিক্রুটমেন্ট—এক ছাদের নিচে কম খরচে কেনাকাটার সেরা ঠিকানা হয়ে উঠছে এই প্রতিষ্ঠান।