স্বাস্থ্য ব্লক

সুস্থতার নয়া ঠিকানা ঝালদার কুশি ময়দান, কী হচ্ছে সেখানে?

স্থানীয় মানুষদের সুস্থ জীবনযাত্রায় অভ্যস্ত করতে যে দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্য-উদ্যোগ শুরু হয়েছিল, বুধবার সকালে তা পা দিল ঠিক ৭০তম দিনে। গত মে মাসের শেষ থেকে শুরু হওয়া এই দৈনন্দিন যোগ সেশনে এখন আর শুধু একটি দলীয় উদ্যোগের তকমা নেই স্থানীয়দের কাছে তা হয়ে উঠেছে প্রাত্যহিক মেলবন্ধনের কেন্দ্রস্থল।
সুস্থতার নয়া ঠিকানা ঝালদার কুশি ময়দান, কী হচ্ছে সেখানে?

 

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:


রাজনীতি ও দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে স্বাস্থ্যরক্ষা ও সামাজিক সম্প্রীতির এক নতুন উদাহরণ তৈরি করছে ঝালদার কুশি ময়দান। রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে স্থানীয় মানুষদের সুস্থ জীবনযাত্রায় অভ্যস্ত করতে যে দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্য-উদ্যোগ শুরু হয়েছিল, বুধবার সকালে তা পা দিল ঠিক ৭০তম দিনে। গত মে মাসের শেষ থেকে শুরু হওয়া এই দৈনন্দিন যোগ সেশনে এখন আর শুধু একটি দলীয় উদ্যোগের তকমা নেই স্থানীয়দের কাছে তা হয়ে উঠেছে প্রাত্যহিক মেলবন্ধনের কেন্দ্রস্থল।

৭০ দিন পূর্তির এই বিশেষ সকালে ময়দানে সমবেত হয়েছিলেন বিভিন্ন বয়সের অন্তত ৭০ জন স্থানীয় বাসিন্দা। ভোর হতেই শারীরিক কসরত, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে সুস্থতার পাশাপাশি শৃঙ্খলার আবহে জেগে ওঠে গোটা এলাকা।

জেলা বিজেপি সভাপতি শংকর মাহাতো বলেন, "যোগ কোনো রাজনৈতিক পতাকার ওপর দাঁড়িয়ে থাকে না, এটি একটি জীবনচর্চা। আমাদের মূল উদ্দেশ্য ছিল এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে মানুষ প্রতিদিন ভোরে এসে একটু মনের শান্তি খুঁজে পাবেন এবং সুস্থ জীবনের পথ বেছে নেবেন। সাধারণ মানুষের এই সতস্ফূর্ত ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।"

শহরের ব্যস্ততার মাঝে কুশি ময়দানের এই প্রতিদিনের ভোর এখন সুস্থ জীবনযাত্রা এবং পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য নতুন ঠিকানা।