নিজস্ব প্রতিনিধি,ঝালদা:
একটি বিশালাকৃতি অজগর সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় । ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার গভীর রাতে পুরুলিয়ার ঝালদা বনাঞ্চলের তুলিন এলাকায়। ৭ ফুট লম্বা ও ১৪ কেজি ওজনের ওই রক পাইথনটি স্থানীয় লোকালয়ের একেবারে কাছাকাছি চলে এসেছিল। বাড়ির পাশে বিশাল সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। সঙ্গে সঙ্গে তারা বন দফতরে খবর দেন। খবর পেয়ে ঝালদা বিটের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে অজগরটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।