টুকরো খবর

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গ্যাসবাহী ট্যাঙ্কার, মুহূর্তে দাউদাউ আগুন

গ্যাসবাহী ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় -ধানবাদ ১৮ নম্বর জাতীয় সড়কে।
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গ্যাসবাহী ট্যাঙ্কার, মুহূর্তে দাউদাউ আগুন

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

গ্যাসবাহী ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় -ধানবাদ ১৮ নম্বর জাতীয় সড়কে।
ঘটনাটি ঘটেছে পুরুলিয়া সংলগ্ন ঝাড়খণ্ডের পিন্ড্রাজোড়া এলাকার কাছে গাঁওয়াই নদীর সেতুর অদূরে। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর উল্টে পড়ে গ্যাসবোঝাই ট্যাঙ্কারটি। মুহূর্তের মধ্যেই ট্যাঙ্কারে আগুন ধরে যায় এবং দ্রুত সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে।  জখম হয়েছেন ১ জন। আগুনের জেরে বেশ কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে পুরুলিয়া-ধানবাদ জাতীয় সড়ক। ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। দীর্ঘক্ষণ চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পুলিশের তৎপরতায় পরে স্বাভাবিক হয় যান চলাচল।