নিজস্ব প্রতিনিধি, আড়শা:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় ভার্চুয়াল মাধ্যমে যোগ দিলেন আড়শা ব্লকের কৃষকরা। শনিবার আড়শা গ্রিন ফিল্ড ফারমার প্রোডিউসার কোম্পানি লিমিটেডের উদ্যোগে আড়শা ব্লকের কৃষকরা প্রধানমন্ত্রীর জনসভায় ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন । প্রসঙ্গত শনিবার রাজ্যে পালাবদলের পর এই প্রথম সরকারীভাবে 'পশ্চিমবঙ্গ দিবস' পালন করা হল। আর সেই সভায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সভা থেকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার উদ্বোধন, ধনধান্য যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প চালু করেন। পাশাপাশি পিএমকিষানের ২৩ তম কিস্তির অর্থও বিলি করেন । আর প্রধানমন্ত্রীর সেই সভায় সরাসরি কৃষকদের যোগাযোগের জন্য ভার্চুয়াল মাধ্যমের ব্যবস্থা করেছিল আড়শা গ্রিন ফিল্ড ফারমার প্রোডিউসার কোম্পানি লিমিটেড। পরে লিমিটেডের উদ্যোগে আড়শা ব্লকের কৃষকদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন লাউ, কুমড়ো, ঝিঙে সহ বিভিন্ন সবজির বীজ । এদিন উপস্থিত ছিলেন আড়শা গ্রিন ফিল্ডের কর্নধার শচীনন্দন মাঝি, জয়পুর ১ বিজেপির মন্ডল সভাপতি সুভাষ মাহালী, সহ সভাপতি বিশ্বজিৎ লায়েক সহ আড়শা ব্লকের শতাধিক কৃষক।