নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
খাতায় কলমে বর্ষা প্রবেশ করলেও পুরুলিয়ায় এখনও মিলছে না টানা বৃষ্টির দেখা। ১৫ জুন জেলায় বৃষ্টিপাত হয়নি। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি।
দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বেড়েছে। ফলে সকাল থেকেই গরম ও গুমোট অস্বস্তিতে নাজেহাল হতে হয়েছে জেলাবাসীকে। বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা প্রকৃত তাপমাত্রার চেয়ে অনেকটাই বেশি অনুভুত হয়েছিল।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মৌসুমি বায়ু প্রবেশ করলেও সব জায়গায় একসঙ্গে ভারী বৃষ্টি হয় না। মাঝেমধ্যে বৃষ্টি কমে গিয়ে গরম ও আর্দ্রতার দাপট বাড়ে। তবে আগামী কয়েক দিনে আবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাতে কিছুটা স্বস্তি মিলতে পারে।