পর্যটন অন্যান্য ব্লক

অযোধ্যা পাহাড়েও বুলডোজার অভিযান , মাঠায় ভাঙলো রিসর্টের রুম,অযোধ্যায় কাটা হলো রাস্তা

মাঠাতে সরকারি জমি দখল করে গড়ে ওঠা একটি রিসর্টের একাংশে চললো বুলডোজার। অন্যদিকে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, অযোধ্যা পাহাড়ে ‘গ্রিনভিলা’ নামে একটি রিসর্টে যাতায়াতের জন্য বনভূমির জমি ব্যবহার করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার বনদপ্তর সেই রাস্তা কেটে দেয়।
অযোধ্যা পাহাড়েও বুলডোজার অভিযান , মাঠায় ভাঙলো রিসর্টের রুম,অযোধ্যায় কাটা হলো রাস্তা

 

নিজস্ব প্রতিনিধি, আড়শা :

শহরের ফুটপাথ উচ্ছেদ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে সরগরম ছিল সমাজমাধ্যম। প্রশ্ন উঠছিল, অযোধ্যা পাহাড়ে বুলডোজার কবে উঠবে? শনিবার সেই প্রশ্নেরই যেন উত্তর মিলল। এ দিন অযোধ্যা পাহাড়ে একটি রিসর্টের সামনে বনদপ্তরের জমিতে তৈরি হওয়া বেআইনি রাস্তার উপর বুলডোজার চালিয়ে তা কেটে দিল বন দপ্তর। মাঠাতে সরকারি জমি দখল করে গড়ে ওঠা  একটি রিসর্টের একাংশে চললো বুলডোজার। অন্যদিকে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, অযোধ্যা পাহাড়ে ‘গ্রিনভিলা’ নামে একটি রিসর্টে যাতায়াতের জন্য  বনভূমির জমি ব্যবহার করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার বনদপ্তর অভিযানে নামে।

অন্যদিকে মাঠাতে এদিন সকালেই বুলডোজার সহ প্রশাসনের আধিকারিকেরা পৌঁছান। কিছুক্ষণের মধ্যেই রিসর্টের একাংশ ভাঙার কাজ শুরু হয়। প্রশাসনের দাবি, বনদপ্তরের জমি দখল করে তৈরি হওয়া ওই নির্মাণ যে বেআইনি তা আগেই চিহ্নিত করে বোর্ড বসানো হয়েছিলো। তাও নির্মাণ সরানো হয়নি। গত বৃহস্পতিবার ফের ওই এলাকায় স্বয়ং বাঘমুন্ডির বিডিও আর্য তা ভুমি সংস্কার দপ্তরের আধিকারিকদের নিয়ে সরকারি জায়গা ফের চিহ্নিত করে দেন। আর তারপর শনিবার চলে বুলডোজার।