অন্যান্য

পুরুলিয়ায় গড় বৃষ্টি ৫.৩৬ মিমি, সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি

জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ৫.৩৬ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে হাতোয়াড়ায়, ৩২.৯ মিলিমিটার। নিতুড়িয়ায় ৩১.২, সাঁতুড়িতে ৪.৪ এবং বাঘমুন্ডিতে ১.২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। জেলার বাকি ৯টি স্টেশনে বৃষ্টির কোনও রেকর্ড নেই।
পুরুলিয়ায় গড় বৃষ্টি ৫.৩৬ মিমি, সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

কৃষি দফতরের হিসেব অনুযায়ী, ২২ আগস্ট পুরুলিয়া জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ৫.৩৬ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে হাতোয়াড়ায়, ৩২.৯ মিলিমিটার। নিতুড়িয়ায় ৩১.২, সাঁতুড়িতে ৪.৪ এবং বাঘমুন্ডিতে ১.২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। জেলার বাকি ৯টি স্টেশনে বৃষ্টির কোনও রেকর্ড নেই।

এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি। ফলে দিনের বেলায় গরম থাকলেও ভোর ও রাতের দিকে তুলনামূলক স্বস্তিদায়ক আবহাওয়া ছিল। তবে সারাদিন আপেক্ষিক আর্দ্রতার জেরে চরম অস্বস্তি লক্ষ্য করা গেছে।

জেলার বিস্তীর্ণ অংশ বৃষ্টিহীন থাকায় বৃষ্টির বণ্টন ছিল অসম। চলতি সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।