ব্লক

জাতীয় সড়কে আবার ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃ*ত শিশু, জখম ২৫

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেলারের মুখোমুখি ধাক্কায় মৃত্যু এক শিশুর। ঘটনায় গুরুতর আহত আরও ২৫ জন যাত্রী। শুক্রবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া - জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের উপর আড়শা থানার কোরাং মোড় এলাকায় ।
জাতীয় সড়কে আবার ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃ*ত শিশু, জখম ২৫

 

নিজস্ব প্রতিনিধি, আড়শা :

আবারও ১৮ নং জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা । নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেলারের মুখোমুখি ধাক্কায় মৃত্যু এক শিশুর। ঘটনায় গুরুতর আহত আরও ২৫ জন যাত্রী। শুক্রবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া - জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের উপর আড়শা থানার কোরাং মোড় এলাকায় ।

জানা গিয়েছে, পুরুলিয়া থেকে একটি যাত্রীবাহী বেসরকারি বাস ১৮ নম্বর জাতীয় সড়ক ধরে বলরামপুরের দিকে যাচ্ছিল। আড়শা ব্লকের কোরাং মোড় এলাকায় অপরদিক থেকে আসা একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে সজোরে ধাক্কা মারে । ঘটনায় বাসে থাকা এক শিশু সহ প্রায় ২৫ জন যাত্রী আহত হয় । তাঁদের দ্রুত উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও  হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা ছ’বছরের এক শিশু কন্যাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার নাম দীপান্বিতা দাস (৬)। তার বাড়ি টামনা থানার রায়বাঁধ এলাকায়।