ক্রাইম ব্লক

ঝালদায় এক কিশোরীকে অপহরণের অভিযোগ

ঝালদায় এক কিশোরীকে অপহরণের অভিযোগ

 

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

এক কিশোরীকে অপহরণের অভিযোগ  উঠল ঝালদায়। ঘটনায় কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে ঝালদা থানার পুলিশ।

ঝালদা থানার বড়বকদ গ্রামের বাসিন্দা  ওই কিশোরীর বাবা এক যুবকের বিরুদ্ধে ঝালদা থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করে পুলিশকে জানিয়েছেন, সোমবার দুপুরে ডিম কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল তার  মেয়ে। কিন্তু দীর্ঘক্ষণ পরেও সে বাড়ি ফিরে না আসায় তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন।  পরে তারা  জানতে পারেন  গ্রামেরই এক যুবক দশম শ্রেণির পড়ুয়া ওই কিশোরীকে বাইকে তুলে নিয়ে গিয়েছে। পুলিশ জানায় ,অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করা  হয়েছে।