ক্রাইম ব্লক

বিয়ে বাড়িতে গিয়ে বাইক খোয়ালেন বলরামপুরের এক যুবক

রাস্তা ঘাট , দোকানের সামনে থেকে বাইক চুরির ঘটনার পর এবার বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়ে মোটর বাইক খোয়ালেন বলরামপুরের এক যুবক। ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার কদমডি গ্রামে।
বিয়ে বাড়িতে গিয়ে বাইক খোয়ালেন বলরামপুরের এক যুবক

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:  

বেশ কিছু দিন ধরেই মোটর বাইক চুরির ঘটনা ঘটছে জেলা জুড়ে । রাস্তা ঘাট , দোকানের সামনে থেকে বাইক চুরির ঘটনার পর এবার বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়ে মোটর বাইক খোয়ালেন বলরামপুরের এক যুবক।  ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার কদমডি গ্রামে।

বলরামপুর থানার হাঁসপুর গ্রামের বাসিন্দা ছুটুলাল মুর্মু পুলিশকে জানিয়েছেন মঙ্গলবার কদমডি গ্রামে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন। বাইকটি বাইরে রাখা ছিল। পরে এসে তিনি দেখেন মোটর বাইকটি যথাস্থানে নেই। তারপরেই তিনি পুলিশের দ্বারস্থ হন।  

অন্যদিকে বুধবার টামনা থানা এলাকাতেও একটি মোটর বাইক চুরির ঘটনা ঘটেছে। কোটশিলার শালগ্রামের  বাসিন্দা বিশ্বরূপ কুমার অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে বাইক চুরির অভিযোগ দায়ের করেছেন। পুলিশকে তিনি জানিয়েছেন গত এক মাস ধরে দুলমি এলাকার আনন্দধারা কলোনিতে তিনি ভাড়া বাড়িতে বসবাস করছেন। অভিযোগ মঙ্গলবার রাত থেকে বুধবার সকালে মধ্যে বাড়ির মধ্যে থেকে তার মোটর বাইকটি কেউ চুরি করে নিয়ে পালায়। দুটি ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।