সাধারণ খবর ব্লক

মাঠে চাষের কাজ দেখতে গিয়ে বজ্রপাতে প্রা*ণ হারালেন আড়শার এক ব্যক্তি

মাঠে চাষের কাজ দেখতে গিয়ে বজ্রপাতে প্রা*ণ হারালেন আড়শার এক ব্যক্তি

 

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

চাষের কাজ দেখতে গিয়েছিলেন মাঠে । তারপরেই শুরু হয় অবিশ্রান্ত বৃষ্টির সাথে ঘন ঘন বাজ পড়া ।  আর সেই বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে  আড়শা থানার জামবাদ গ্রামে। পুলিশ জানায় , মৃতের নাম তরণী মাঝি (৪৮)। তার বাড়ি ওই গ্রামেই।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় চাষের কাজ দেখতে মাঠে গিয়েছিলেন ওই ব্যক্তি। বৃষ্টির মধ্যে দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন । পরে মাঠের মধ্যে তাকে পড়ে থাকতে দেখা যায়। তড়িঘড়ি উদ্ধার করে তাকে সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও কিছু করার ছিলো না।  চিকিৎসকদের অনুমান বজ্রপাতেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে আড়শা থানার পুলিশ।