ক্রাইম ব্লক

২২০০ লিটার মদের উপকরণ নষ্ট, আড়শায় চললো চোলাই মদের বিরুদ্ধে অভিযান

২২০০ লিটার মদের উপকরণ নষ্ট, আড়শায় চললো চোলাই মদের বিরুদ্ধে অভিযান

 

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাল বলরামপুর আবগারি দফতর। বুধবার আড়শা থানার  কাঁটাডি, রাজপতি, নালাকোচা, মহুলট্যাঁড়, সিঁন্দুরপুর ও গোবিন্দপুর এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পাশাপাশি প্রায় ২,২০০ লিটার চোলাই মদের উপকরণ নষ্ট করা হয়েছে। তবে ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। চোলাই এর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে বলে জানিয়েছে আবগারি দফতর।