নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
প্রান্তিক মানুষের দোরগোড়ায় সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে তৎপর জেলা প্রশাসন। বুধবার বান্দোয়ান ব্লক উন্নয়ন আধিকারিক কার্যালয় চত্বরে আয়োজিত বিশেষ ‘জনকল্যাণ শিবির’ পরিদর্শনে এলেন জেলাশাসক সুধীর কোন্থম ।
এলাকার সাধারণ মানুষ যাতে কোনো হয়রানি ছাড়াই সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা এক ছাদের তলায় পান, সে উদ্দেশ্যেই এই শিবিরের আয়োজন করা হয়। এদিন জেলাশাসক নিজে শিবিরটি ঘুরে দেখেন এবং উপভোক্তাদের সাথে কথা বলে পরিষেবার খতিয়ান নেন।
প্রশাসনিক এই মেগা শিবিরে জেলাশাকের পাশাপাশি উপস্থিত ছিলেন বান্দোয়ানের বিধায়ক লবসেন বাস্কে মানবাজারের মহকুমা শাসক , মহকুমা পুলিশ আধিকারিক , বান্দোয়ানের বিডিও এবং বান্দোয়ান থানার ভারপ্রাপ্ত আধিকারিক । এছাড়াও এলাকার একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব এই কর্মসূচিতে অংশ নেন। প্রশাসনের শীর্ষকর্তাদের এই যৌথ উপস্থিতি শিবিরের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।