ধর্ম ও পুজোপাঠ শহর

পথে নেমে রাখীবন্ধন পুরুলিয়া প্রশাসনের, রবীন্দ্র ভবনের অনুষ্ঠানে ডিএম

জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের আয়োজনে,তথ্য ও সংস্কৃতি দপ্তর, পুরুলিয়া প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত হয় এই শুভ কর্মসূচি। পথে সাধারণ মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি জেলা স্তরের কেন্দ্রীয় মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় পুরুলিয়ার রবীন্দ্র ভবনে।
পথে নেমে রাখীবন্ধন পুরুলিয়া প্রশাসনের, রবীন্দ্র ভবনের অনুষ্ঠানে ডিএম

 

 


সুইটি চন্দ্র, পুরুলিয়া:

রাখীবন্ধন উৎসব উপলক্ষ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা পৌঁছে দিতে পথে নেমে পথচলতি সাধারণ মানুষকে রাখী পরিয়ে দিল পুরুলিয়া জেলা প্রশাসন। শুক্রবার সকালে পুরুলিয়ার রাস্তায় নেমে পথচারী, বাইক চালক থেকে শুরু করে টোটো চালক এবং সাধারণ মানুষের হাতে রাখী পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়।

জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের আয়োজনে,
তথ্য ও সংস্কৃতি দপ্তর, পুরুলিয়া প্রশাসনের
ব্যবস্থাপনায় আয়োজিত হয় এই শুভ কর্মসূচি। পথে সাধারণ মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি জেলা স্তরের কেন্দ্রীয় মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় পুরুলিয়ার রবীন্দ্র ভবনে। রবীন্দ্র ভবন চত্বরে আয়োজিত এই কেন্দ্রীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জেলাশাসক, এসডিও, ডিআইএসও, পুরসভার প্রতিনিধি এবং ভারত সেবাশ্রম সংঘের মহারাজ সহ প্রশাসনের বিশিষ্ট আধিকারিকরা। জেলাশাসক সুধীর কোন্থম জানান, "কেবল জেলা সদর নয়, সমগ্র পুরুলিয়া জেলার প্রতিটি ব্লকেই অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই রাখী বন্ধন উৎসব পালন করা হচ্ছে। এই ধরনের উদযাপনের মূল উদ্দেশ্যই হলো সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও জাতীয়তাবোধের বার্তা ছড়িয়ে দেওয়া"। রবীন্দ্র ভবনে আয়োজিত মূল অনুষ্ঠানের পাশাপাশি দিনভর জেলার বিভিন্ন প্রান্তে রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র নৃত্য এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এই উৎসব উদযাপন করা হয়।