ক্রাইম শহর

রিচার্জ করাতে গিয়ে মহিলাদের যৌন প্রস্তাব, রঘুনাথপুরে ধৃত যুবক

ফোনে রিচার্জ করতে এসে যৌনপ্রস্তাব ও হেনস্থার শিকার হতে হচ্ছে মহিলা ও তরুণীদের। এমনই এক অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল রঘুনাথপুর বাসস্ট্যান্ড এলাকায়। অভিযোগের ভিত্তিতে এক দোকানদারকে গ্রেপ্তার করল রঘুনাথপুর মহিলা থানার পুলিশ। ধৃত যুবকের নাম প্রদীপ দাস।
রিচার্জ করাতে গিয়ে মহিলাদের যৌন প্রস্তাব, রঘুনাথপুরে ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর

ফোনে রিচার্জ করতে এসে যৌনপ্রস্তাব ও হেনস্থার শিকার হতে হচ্ছে মহিলা ও তরুণীদের। এমনই এক অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল রঘুনাথপুর বাসস্ট্যান্ড এলাকায়। অভিযোগের ভিত্তিতে এক দোকানদারকে গ্রেপ্তার করল রঘুনাথপুর মহিলা থানার পুলিশ। ধৃত যুবকের নাম প্রদীপ দাস।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রঘুনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় ইভ-টিজিং বিরোধী বিশেষ অভিযান চালাচ্ছিল মহিলা থানার একটি দল। সেই সময় পুলিশের কাছে সরাসরি এক  মহিলা মৌখিক অভিযোগ জানান। অভিযোগে বলা হয়, বাসস্ট্যান্ড লাগোয়া একটি রিচার্জ দোকানে যেসব মেয়ে ও মহিলারা আসেন, দোকানের কর্মী প্রদীপ দাস তাঁদের কুরুচিকর ইঙ্গিত ও অশালীন প্রস্তাব দেয়।

অভিযোগ পেয়েই আর দেরি করেনি পুলিশ। অভিযানকারী দলটি সোজা হাজির হয় ওই দোকানে। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। জানা গিয়েছে, ধৃতের বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া এলাকায়।

রঘুনাথপুর মহিলা থানার পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে আইনানুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।