নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল মানবাজার থানার পুলিশ। পুলিশ জানায় , মৃতের নাম শুভম বাউরি (২১)। তার বাড়ি মানবাজার শহরেই ।
বুধবার রাতে নিজের বাড়ির মধ্যেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। দ্রুত তাকে উদ্ধার করে মানবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে মানবাজার থানার পুলিশ।