ক্রাইম ব্লক

ডিমডিহা গ্রামে মহিলার বি*বস্ত্র র*ক্তাক্ত দেহ, খু*ন নাকি অন্য কোন নৃ*শং*সতা?

এক মহিলার বিবস্ত্র ও রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত ডিমডিহা গ্রামে।।মৃত মহিলার নাম মীরা আড্ডি (৬২)। প্রাথমিকভাবে ঘটনাটিকে খুন বলেই অনুমান করছে পুলিশ ও মৃতের পরিবার।
ডিমডিহা গ্রামে মহিলার বি*বস্ত্র র*ক্তাক্ত দেহ, খু*ন নাকি অন্য কোন নৃ*শং*সতা?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

এক মহিলার বিবস্ত্র ও রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত ডিমডিহা গ্রামে।।মৃত মহিলার নাম মীরা আড্ডি (৬২)। প্রাথমিকভাবে ঘটনাটিকে খুন বলেই অনুমান করছে পুলিশ ও মৃতের পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে,রবিবার সকাল নাগাদ ডিমডিহা গ্রামের একটি পুকুর পাড়ে ওই মহিলার রক্তাক্ত ও বিবস্ত্র মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। পরিবারের সদস্যরা এসে মৃতদেহটি শনাক্ত করেন।

ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি এলাকায় পৌঁছায় জেলা পুলিশের ডিএসপি ও পুরুলিয়া মফস্বল থানার আইসির নেতৃত্বাধীন একটি বিশাল পুলিশ বাহিনী। কোনো রকম তথ্যপ্রমাণ যাতে নষ্ট না হয়, তার জন্য পুলিশ দ্রুত ঘটনাস্থলটি দড়ি দিয়ে ঘিরে ফেলে। ইতিমধ্যেই ঘটনার কিনারা করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাত ৯টা পর্যন্ত মীরাদেবীকে ওই পুকুর পাড়েই দেখা গিয়েছিল। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। তবে তাঁর শরীরের বিভিন্ন অংশে রক্তের দাগ এবং বিবস্ত্র অবস্থা দেখে পরিবারের দাবি  এটি স্পষ্টতই একটি খুনের ঘটনা। ঘটনার সঠিক রহস্য উদ্ঘাটনে ফরেনসিক তদন্তের দাবি জানিয়েছেন মৃতের পরিজনেরা।

পুলিশ ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।এলাকায় যাতে নতুন করে কোনো উত্তেজনা তৈরি না হয়, তার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এটি খুন নাকি এর পেছনে অন্য কোনো নৃশংসতা রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে বলে জানা গেছে।