টুকরো খবর

“মুখ্যমন্ত্রীকেই চাই”, পিছিয়ে গেল আদিবাসী কুড়মি সমাজের 'পসরি পরছন' অনুষ্ঠান

জঙ্গলমহলের ৫ কুড়মি বিধায়ককে সম্বর্ধনা দেবার কথা ঘোষণা করেছিল সামাজিক সংগঠন আদিবাসী কুড়মি সমাজ । নাম দেওয়া হয়েছে ' পসরি পরছন ' । ২৪ মে এই সম্বর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল শিমুলিয়ায় প্রস্তাবিত নতুন বাসস্ট্যান্ডে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সময় দিতে না পারায় পিছিয়ে দেওয়া হল সেই অনুষ্ঠান ।
“মুখ্যমন্ত্রীকেই চাই”, পিছিয়ে গেল আদিবাসী কুড়মি সমাজের 'পসরি পরছন' অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জঙ্গলমহলের ৫ কুড়মি বিধায়ককে  সম্বর্ধনা দেবার কথা ঘোষণা করেছিল সামাজিক সংগঠন আদিবাসী কুড়মি সমাজ । নাম দেওয়া হয়েছে ' পসরি পরছন ' । ২৪ মে এই সম্বর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল শিমুলিয়ায় প্রস্তাবিত নতুন বাসস্ট্যান্ডে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সময় দিতে না পারায় পিছিয়ে দেওয়া হল সেই অনুষ্ঠান । আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা  অজিতপ্রসাদ মাহাতো বলেন, "সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ওই কর্মসূচি হওয়ার কথা ছিল ২৪ মে। সেই মোতাবেক আমরা ওই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয়  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের মন্ত্রী ভুপেন্দ্র যাদবকে আমন্ত্রণ জানিয়েছিলাম। মুখ্যমন্ত্রী আমাদের অনুষ্ঠানে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু তারপর ব্যস্ত হয়ে যাওয়ায়  তিনি ২৪ মে সময় দিতে পারবেন না বলে জানিয়েছেন। সেই কারণেই ওই কর্মসূচি আমরা আপাতত স্থগিত রাখছি।" তিনি আরও বলেন মুখ্যমন্ত্রীর  উপস্থিতিতেই ওই কর্মসূচি নেওয়া হবে।

এই কর্মসূচি স্থগিত হয়ে যাওয়ায় খানিকটা হতাশ আদিবাসী কুড়মি সমাজের নেতা- কর্মী-সমর্থকরা। কারন এই কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতি ছিলো শেষ পর্যায়ে। কর্মসূচিকে সফল করার লক্ষ্যে গ্রামে গ্রামে প্রচার চালানো হচ্ছিল। কিন্তু সোমবার দুপুরের পর ওই সামাজিক সংগঠন জানতে পারে তাদের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী সময় দিতে পারছেন না। তারপরেই এই কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় এই সামাজিক সংগঠন।