নিজস্ব প্রতিনিধি, হুড়া :
একটি জমিতে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে দুই পরিবারের ঝামেলা। শুক্রবার সেই বিবাদ চরমে ওঠে। দুই পরিবারের হাতাহাতিতে আহত হল বেশ কয়েকজন। পরে উভয় পক্ষই হুড়া থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে দুই পরিবারের দুজনকে গ্রেফতার করল হুড়া থানার পুলিশ। পুলিশ জানায় , ধৃতদের নাম মাধব মণ্ডল ও কৃষ্ণ মন্ডল। তাদের বাড়ি হুড়া থানার নোয়াডি গ্রামে। শনিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।