ক্রাইম ব্লক

কাশিপুরে অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক

অবৈধ বালি বোঝাই একটি ট্রাক্টর আটক করল কাশিপুর থানার পুলিশ। রবিবার সকালে জামকুড়ি এলাকা থেকে ট্রাক্টরটিকে আটক করা হয়। এই ঘটনায় চালক ও মালিকের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে কাশিপুর থানার পুলিশ।
কাশিপুরে অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

অবৈধ বালি বোঝাই একটি ট্রাক্টর আটক করল কাশিপুর থানার পুলিশ। রবিবার সকালে জামকুড়ি এলাকা থেকে ট্রাক্টরটিকে আটক করা হয়। এই ঘটনায় চালক ও মালিকের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে কাশিপুর থানার পুলিশ।
রবিবার সকালে কাশিপুর থানার পুলিশ টহল দেওয়ার সময় জামকুড়ি এলাকায় বালি বোঝাই ট্রাক্টরটিকে আটক করে । যদিও পুলিশ দেখে ট্রাক্টরের চালক পালিয়ে যায়। পুলিশ জানায় ট্রাক্টরটিতে ৮০ সিএফটি বালি ছিল । বালি পরিবহনের বৈধ কোনো নথি না থাকায় ট্রাক্টরটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।